65403

বাদশার অতিথি হিসেবে ২৫০ ওমরাহযাত্রীকে স্বাগত জানাল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও ইরশাদ মন্ত্রণালয় চলতি বছরের খাদেমুল হারামাইন শরিফাইনের (সৌদি বাদশা) অতিথি কর্মসূচি এর আওতায় আগত ওমরাহযাত্রীদের প্রথম দলকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে।

সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ১৬টি এশীয় দেশের ২৫০ জন ওমরাহযাত্রী নিয়ে গঠিত প্রথম দলটি ইতোমধ্যে মদিনা মুনাওয়ারায় পৌঁছেছে।

ads

এই দলে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, পূর্ব তিমুর, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান ও মঙ্গোলিয়ার অতিথিরা রয়েছেন।

ইসলামবিষয়ক মন্ত্রণালয় অতিথিদের জন্য একটি সমৃদ্ধ ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করেছে। এর আওতায় তারা প্রথমে মসজিদে নববিতে ইবাদত ও জিয়ারত করবেন। পাশাপাশি মদিনা মুনাওয়ারার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ইসলামী স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ পাবেন।

ads

পরবর্তীতে অতিথিরা মক্কা মুকাররমায় গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন এবং সেখানে অবস্থিত বিভিন্ন ঐতিহাসিক ও ইসলামী নিদর্শনও পরিদর্শন করবেন।

উল্লেখ্য, খাদেমুল হারামাইন শরিফাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ তাঁর ব্যক্তিগত ব্যয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজার নারী-পুরুষকে এই বিশেষ অতিথি কর্মসূচির আওতায় ওমরাহ পালনের সুযোগ দেওয়ার অনুমোদন দিয়েছেন। এই উদ্যোগের বাস্তবায়নের দায়িত্ব পালন করছে সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও ইরশাদ মন্ত্রণালয়। সূত্র: উর্দু নিউজ ডটকম

ad

পাঠকের মতামত