65259

হরমুজের কাছে মার্কিন হেলিকপ্টার দুর্ঘটনার পর পাইলটরা ‘সুস্থ’ আছেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর, ওই হেলিকপ্টারের দুই পাইলটই অক্ষত আছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ads

ঘটনাটি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওই অ্যাপাচি হেলিকপ্টারটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছিল, না কি অন্য কোনো সমস্যায় পড়েছিল- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনবিএ ফাইনালের একটি খেলা দেখার পর নিউ ইয়র্ক ছাড়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘পাইলটরা ভালো আছেন, হ্যাঁ। কেউ আহত হননি।’

ads

তিনি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে আগামীকাল একটি প্রতিবেদন প্রকাশ করব।’
তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে- সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্প মঙ্গলবার আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তির জন্য মধ্যস্থতাকারীরা আলোচনার ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছেন।

ad

পাঠকের মতামত