কুমিল্লা বরুড়ায় প্রান্তিক পরিবারের মাঝে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ ও মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ৩৫ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা ও মাছের পোনা বিতরণ এবং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে বরুড়া উপজেলার কুমিল্লা এবং অঞ্চল-২ এর ভাউকসার এলাকার ভাউকসার বাজার শাখা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপকারভোগীদের হাঁস-মুরগি পালন, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ ও লাভ জনক খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি মাছ চাষের প্রাথমিক ধারণা ও পুকুর ব্যবস্থাপনা সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে ৩৫ জন উপকারভোগীর মাঝে মোট ২৬৫ টি হাঁস-মুরগির বাচ্চা এবং ১৩ জনকে মাছের পোনা বিতরণ করা হয়। বিতরণকৃত হাঁস-মুরগির বাচ্চার বাজারমূল্য প্রায় ৫৫ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) মোহাম্মদ আবুল কালাম শাখা ব্যবস্থাপক (দাবি) ভাউকসার শাখা মোঃ আনোয়ারুল আজীম , ও শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ সোহেল মিয়া পয়ালগাছা শাখা। ফয়সাল রহমান, সম্প্রসারণ কর্মকর্তা, ব্র্যাক কৃষি ও বীমা ইউনিট, ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী, সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বিতা অর্জন এবং পারিবারিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











