65162

লেবাননে ইসরাইলকে সংযত হওয়ার আহ্বান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি সামরিক অভিযান ও স্থল অনুপ্রবেশ জোরদার হওয়ার প্রেক্ষাপটে দেশটিকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। লেবাননে ইসরাইলি হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানি বাড়তে থাকায় তিনি এই আহ্বান জানান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, মের্ৎস বলেছেন যে জার্মানি লেবাননের দক্ষিণাঞ্চলের সাম্প্রতিক এই উত্তেজনা বৃদ্ধিকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছে। একই সঙ্গে তিনি হিজবুল্লাহকেও তাদের অস্ত্র ত্যাগ করার আহ্বান জানান।

ads

লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং বেসামরিক জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে আন্তর্জাতিক চাপের মুখে এবার জার্মানির পক্ষ থেকেও এই কড়া বার্তা এলো।

ads
ad

পাঠকের মতামত