কুমিল্লায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
নিউজ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা মনিরুল হক চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, জেলা পিপি কাইমুল হক রিংকু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সভাপতি আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, সাবেক প্রচার সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, কুমিল্লা জেলা দোকান মালিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম, কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম মাসুক, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুজাইদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।









