কুমিল্লা হাই স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের বন্ধন আরও দৃঢ় করতে কুমিল্লা হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে স্মৃতি, সৌহার্দ্য ও ভালোবাসার এক আনন্দঘন মিলনমেলা, সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
শুক্রবার (২৯ মে) কুমিল্লা হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল আনন্দ ও আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত প্রদান করেন। পাশাপাশি সাধারণ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে।
অনুষ্ঠানের আয়োজন করে কুমিল্লা হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক বন্ধন আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।










