65098

শিক্ষামন্ত্রীর ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক: সারাদেশে আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উদযাপনে প্রস্তুত দেশবাসী।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

ads

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ভোগে নয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হউক প্রতিটি মানুষ। দেশ ও বিদেশে অবস্থানরত সব মুসলমান ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

ads

সারাদেশে আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উদযাপনে প্রস্তুত দেশবাসী।

ad

পাঠকের মতামত