65068

কঙ্গোতে ইবোলা সংক্রমণ ৯০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলার সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডব্লিউএইচও মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানান, ডিআর কঙ্গোতে ইবোলা পরিস্থিতি মোকাবিলায় নজরদারি জোরদার করার পর এখন পর্যন্ত ৯০০-এর বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে।

ads

এর মধ্যে ১০১ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। তবে সর্বশেষ পোস্টে মৃত্যুর হালনাগাদ তথ্য উল্লেখ করা হয়নি।

ইবোলা একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এ রোগে তীব্র রক্তক্ষরণ, অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়াসহ গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

ads

গত ১৫ মে ডিআর কঙ্গো সরকার ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করে। দেশটিতে ছড়িয়ে পড়া সংক্রমণটি বান্ডিবুগিও ধরনের, যার জন্য এখনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে ডিআর কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য আফ্রিকার এই দেশটির তিনটি প্রদেশে ৮৬৭টি সন্দেহভাজন সংক্রমণের বিপরীতে ২০৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, গত অর্ধশতকে আফ্রিকাজুড়ে ইবোলায় ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ইবোলা সংক্রমণ ৯০০ ছাড়াল

ad

পাঠকের মতামত