65056

মাদক নিয়ন্ত্রণে সহযোগিতা বাড়াবে জাপান ও যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন মাদক নিয়ন্ত্রণ প্রশাসন ও জাপানের উপকূল রক্ষী বাহিনী, মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত তদন্তমূলক তথ্য আদান-প্রদানে তাদের সহযোগিতা জোরদার করছে। সিন্থেটিক ওপিওয়েড ফেন্টানিলসহ বিভিন্ন মাদকের পাচার একটি বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে।

শুক্রবার টোকিওতে, মার্কিন দূতাবাসে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়। জাপান হয়ে যুক্তরাষ্ট্রে পাচার হতে পারে, এমন ফেন্টানিলের উপাদান সম্পর্কেও দুই দেশ তথ্য বিনিময় করবে।

ads

যুক্তরাষ্ট্রে, গত বছর অতিরিক্ত মাদক সেবনের ফলে ঘটা মৃত্যুর সংখ্যা ছিল আনুমানিক ৭০ হাজার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ মাদকের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করে আসছে।

জাপানে তরুণদের মধ্যে গাঁজার ব্যবহার একটি গুরুতর সমস্যা হয়ে উঠছে এবং বিদেশি অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে হওয়া মাদক চোরাচালান দেশটিতে অব্যাহত রয়েছে।

ads
ad

পাঠকের মতামত