65048

কুমিল্লায় রামিসা হত্যাকাণ্ডসহ নারী-শিশু নির্যাতন বন্ধে স্মারকলিপি

নিউজ ডেস্ক: রামিসা হত্যাকাণ্ডসহ দেশে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে কুমিল্লার জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে শিশু ও নারীর ওপর সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুতর সংকটের ইঙ্গিত বহন করছে। রামিসার নির্মম ধর্ষণ ও হত্যার ঘটনা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করলেও এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে দাবি করা হয়।

ads

এতে বলা হয়, আইনের দুর্বল প্রয়োগ, দীর্ঘসূত্রিতা, সুষ্ঠু তদন্তের অভাব এবং বিচার প্রক্রিয়ায় নানা ধরনের প্রভাবের কারণে অপরাধীরা অনেক ক্ষেত্রে শাস্তির বাইরে থেকে যাচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে বিচার ব্যবস্থার ওপর আস্থাহীনতা তৈরি হচ্ছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, কেবল আইন প্রণয়ন নয়, বরং তার কার্যকর বাস্তবায়ন এবং সমাজে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

ads

দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো:

রামিসাসহ সকল নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা প্রতিটি ঘটনায় প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ, জবাবদিহিতা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা, আইনি সহায়তা ও মানসিক সমর্থন প্রদান নারী ও শিশুর জন্য নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদার করা রাজনৈতিক অঙ্গীকারে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা বিষয়টি অগ্রাধিকার দেওয়া সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংস্কৃতিক কার্যক্রম, গণমাধ্যম ও শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক উদ্যোগ গ্রহণ সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্মে নারীবিদ্বেষী প্রচারণা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া স্মারকলিপিতে স্বাক্ষর করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নারী সংগঠনের প্রতিনিধিরা। তারা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ কুমিল্লাসহ দেশের নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

ad

পাঠকের মতামত