64888

লায়ন্স ক্লাব অব কুমিল্লার উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব কুমিল্লার উদ্যোগে বার্ষিক বনভোজন-২০২৬ অণুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নের হালদা ভ্যালি চা বাগানের রিসোর্টে এই বনভোজন অনুষ্ঠিত হয়।

লায়ন্স ক্লাব অব কুমিল্লার সভাপতি লায়ন আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুল সেলিম,সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবদুল আউয়াল সরকার, সহ সভাপতি লায়ন মোঃ সাইদুল ইসলাম ভূইয়া, লায়ন দেলোয়ার হোসেন চৌধুরী,সদস্য ও তাদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন।

ads

সভাপতি বলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বিশ্বের বৃহত্তম অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন, যা ১৯১৭ সালে মেলভিন জন্স কর্তৃক যুক্তরাষ্ট্রের শিকাগোতে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত দৃষ্টিশক্তি রক্ষা, ডায়াবেটিস সচেতনতা, পরিবেশ রক্ষা এবং সুবিধাবঞ্চিতদের সহায়তায় কাজ করে।

কর্তব্যরত কর্মকর্তারা বলেন, হালদা ভ্যালি চা বাগান একটি আধুনিক ও পুরস্কারপ্রাপ্ত চা বাগান, যা তার ১০০% ক্লোন চায়ের জন্য পরিচিত। ২০০৩ সালে পিএনএল হোল্ডিংস লিমিটেড কর্তৃক অধিগ্রহণের পর এটি একটি শীর্ষস্থানীয় চা উৎপাদনকারী বাগান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

ads

বনভোজনে আসা সদস্যরা বলেন, চা বাগানের সবুজের মাঝে সময় কাটানো সত্যিই এক প্রশান্তিময় এবং আনন্দদায়ক অভিজ্ঞতা। চা গাছের সারিবদ্ধ দৃশ্য, উঁচু-নিচু টিলা এবং পাখির ডাক,ড্রাগন বাগান মনকে এক অদ্ভুত শান্তি দেয়। বাগানের চারপাশে সবুজের সমারোহ এবং নির্মল বাতাস শরীর ও মনকে সতেজ করে তোলে।

ad

পাঠকের মতামত