ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা ২২ তম ব্যাচের ১ম বর্ষের ক্লাসের শুভ উদ্বোধন
নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশে প্রতিষ্ঠিত সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সের ১ম বর্ষের ওরিয়েন্টেশান প্রোগ্রাম অদ্য ০৩ মে ২০২৬ রবিবার একযোগে অনলাইন প্লাটফর্মে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি। তারই ধারাবাহিকতায় ২০০৫ সালে কুমিল্লায় প্রতিষ্ঠিত প্রথম বেসরকারি মেডিকেল কলেজ ইস্টার্ন মেডিকেল কলেজ কাবিলা ক্যাম্পাসে আজ সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে কলেজ অডিটরিয়ামে ২২ তম ব্যাচের ১ম বর্ষের দেশী-বিদেশী শিক্ষার্থীদের এমবিবিএস কোর্সের উদ্বোধনী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা ২২ তম ব্যাচের ১ম বর্ষের ক্লাসের শুভ উদ্বোধন আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্ভোধন শেষে সকাল ১০টায় কলেজ অডিটরিয়ামে নবাগত সকল দেশী-বিদেশী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের বরণ, ফুলেল শুভেচ্ছা ও শপথ বাক্য সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচী পালিত হয়। ইস্টার্ন মেডিকেল কলেজের অনুষ্ঠান পর্বের শুরুতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জাকিরুল ইসলাম।
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা ২২ তম ব্যাচের ১ম বর্ষের ক্লাসের শুভ উদ্বোধন সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অন্যতম উদ্যোক্তা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, আমন্ত্রিত অতিথি ছিলেন অন্যতম উদ্যোক্তা, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. শাহ্ মোঃ সেলিম। অন্যান্য পরিচালকদের মধ্যে আমন্ত্রিত অতিথি যথাক্রমে অন্যতম উদ্যোক্তা পরিচালক (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ কলিম উল্লাহ, প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক অধ্যাপক ডা. মোঃ আতাউর রহমান, নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. নূর জাহান বেগম। শিক্ষকমন্ডলীর পক্ষে বক্তব্য রাখের যথাক্রমে প্যাথলজী অধ্যাপক অনারারী অধ্যাপক ডা. রুহিনী কুমার দাস, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও বায়োকেমিষ্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. পিযুষ কর্মকার। নবাগত দেশি ও বিদেশি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এনাটমী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রিয়াদুল জান্নাত রিয়াদ। নতুন ব্যাচের বাংলাদেশী অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ডা. সাইফুল হক। নবাগত দেশীয় ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সারিকা বৃন্ত এবং ভারতীয় ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন শামিন ইয়াসার লস্কর, আসাম, ভারত। নবাগত ২২ ব্যাচের ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় ইএমসি-২১ ব্যাচের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানের প্রথম পর্বে নবাগত ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান সাবেক কলেজ অধ্যক্ষ ও পরিচালক (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ কলিম উল্লাহ। অনুষ্ঠান উপস্থাপনা করেন এনাটমী বিভাগের প্রভাষক ডা. অর্নব দাস, বায়োকেমিষ্ট্রি বিভাগের প্রভাষক ডা. সানজিদা রাজবিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত “একজন শিক্ষার্থী একটি বৃক্ষ” শীর্ষক বৃক্ষরোপন কর্মসূচী কলেজের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম, কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জাকিরুল ইসলাম, উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. পিযুষ কর্মকারসহ শিক্ষার্থী ও অভিভাবক সমেত কলেজ খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।









