64746

যুদ্ধবিরতি প্রচেষ্টা: ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন এবং যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। এরই অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোটের সঙ্গে টেলিফোনে বিশেষ আলোচনা করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত তথ্যানুযায়ী, ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে আরাগচি চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইউরোপীয় দেশগুলোর ‘গঠনমূলক ভূমিকা’ পালনের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।

ads

উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর অচলাবস্থায় ইউরোপীয় দেশগুলো চরম চাপের মুখে রয়েছে।

বিশ্বের মোট ব্যবহৃত তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। এই সংকটের কূটনৈতিক সমাধান না হলে বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ads

 

ad

পাঠকের মতামত