ফেসডোর উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন ও সম্মাননা প্রদান
নিউজ ডেস্ক: ফ্রেন্ডস ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নগরীর একটি রেস্টুরেন্টে উৎসব মুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ads
অনুষ্ঠানে দুই কুরআনে হাফেজকে সম্মাননা প্রদান করা হয়।

ads
এ সময় ফেসডোর সভাপতি মো: জাকির হোসেন, সহ-সভাপতি আব্বাস উদ্দিন, আবুল বাসার, সাধারণ সম্পাদক নেছার আহমেদ দিপু, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, অর্থ সম্পাদক রিয়াজ আহমেদ, সদস্য মো: সিরাজুল ইসলাম, মো: আকতারুজ্জাম, মো: জহিরুল ইসলাম, মো: শাহআলম, সংগঠনের উপদেষ্টা মো: আবুল খায়ের, মো: নাছির, আবুল বাসারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।










