64620

হজযাত্রীরা আল্লাহর মেহমান, আমরা তাদের খাদেম’

নিউজ ডেস্ক: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘হজযাত্রীরা আল্লাহর মেহমান। আমরা হজযাত্রীদের খাদেম। তাদের খেদমত না করতে পারলে আমাদের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া।’

তিনি জোর দিয়ে বলেন, ‘হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। হজযাত্রীদের খেদমত করতে না পারলে, আমাদের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া।’

ads

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে হজযাত্রা সামনে রেখে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শনকালে মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি, ক্যাম্পের সার্বিক অবস্থা এবং যাত্রীদের থাকা-খাওয়ার বিষয়গুলো সরেজমিনে দেখেন। এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন।

ads

ধর্মমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। তিনি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন এবং সেবার মান উন্নয়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

এদিকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতেই ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর আগেই বৃহস্পতিবার থেকে হজযাত্রীরা ক্যাম্পে আসা শুরু করেছেন।

ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রবের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী।

ad

পাঠকের মতামত