তারেক রহমানের সঙ্গে তুরস্কের পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন তুরস্কের সংসদ সদস্যদের পর্যবেক্ষক দল।
বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়েছে।
ads
প্রতিনিধি দলটি বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে।
সাক্ষাতের সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
ads











