১০ বছরের মধ্যে চাঁদে শহর বানাতে চান ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: ইলন মাস্ক জানিয়েছেন, তার কম্পানি স্পেসএক্স এখন চাঁদে মানুষের থাকার জন্য একটি শহর তৈরির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। তিনি মনে করেন, আগামী ১০ বছরের মধ্যেই চাঁদে এই শহর বানানো সম্ভব।

আগে মাস্কের মূল লক্ষ্য ছিল মঙ্গল গ্রহে যাওয়া। কিন্তু এখন তিনি বলছেন, মানুষের ভবিষ্যৎ নিরাপদ করতে হলে আগে চাঁদে যাওয়া জরুরি।

ads

২০২৭ সালের শুরুর দিকেই চাঁদে একটি রোবট চালিত যান পাঠানোর পরিকল্পনা করছে তার কোম্পানি। ১৯৭২ সালের পর মানুষ আর চাঁদে যায়নি, তাই এবার দ্রুত সেখানে ফেরার চেষ্টা চলছে।

অনেকে মনে করেন স্পেসএক্স শুধু সরকারি কাজ করে, কিন্তু মাস্ক জানালেন তাদের আয়ের খুব ছোট একটা অংশ আসে নাসা থেকে। তাদের বেশিরভাগ টাকা আয় হয় স্টারলিংক ইন্টারনেটের ব্যবসা থেকে।

ads

এমনকি টিভিতে বিজ্ঞাপন দিয়েও তারা এখন এই ইন্টারনেটের প্রচার চালাচ্ছে।

রোবট ও এআই নিয়ে বড় কাজ ইলন মাস্কের কোম্পানি এখন মহাকাশে বড় কম্পিউটার সেন্টার বানানোর কথা ভাবছে। এছাড়া তার গাড়ির কোম্পানি ‘টেসলা’ এখন রোবট বানানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। মানুষের মতো দেখতে ‘অপ্টিমাস’ রোবট তৈরির জন্য তারা এমনকি কিছু মডেলের গাড়ি বানানোও বন্ধ করে দিয়েছে।

সূত্র : রয়টার্স

ad

পাঠকের মতামত