63308

কুমিল্লায় আড়াইবাড়ী দরবারের ইছালে ছাওয়াব মাহফিল আজ

নিউজ ডেস্ক: কুমিল্লায় ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের ৫৫তম ইছালে ছাওয়াব মাহফিল শনিবার (২৪ জানুয়ারি) বাদ আছর থেকে শুরু হয়ে চলবে সারারাত।

কুমিল্লা নগরীর উত্তরচর্থা সৈয়দবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে এ মাইফিল অনুষ্ঠিত হবে। রবিবার ফজরের নামাজ শেষে আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।

ads

মুনাজাত পরিচালনা করবেন মাহফিলের সভাপতি ও আড়াইবাড়ী দরবার শরীফ, কুমিল্লার পীর ছাহেব আমীরে সাইফুল্লাহ মাওলানা গোলাম পরোয়ার সাঈদী।

আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীর ছাহেব হাফেজ মাওলানা গোলাম জিলানী সাঈদী (রহ.) ও মাওলানা গোলাম ছাদেক সাঈদী (রহ.) স্মরণে অনুষ্ঠিত ইছালে ছাওয়া মাহফিলে মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ আলোচনা করবেন। মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের শরীক হওয়ার জন্য আড়াইবাড়ী দরবারের পীর ছাহেব মাওলানা গোলাম পরোয়ার সাঈদী অনুরোধ জানিয়েছেন।

ads

প্রসঙ্গত, আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীর ছাহেব ও সুপরিচিত ইসলামিক স্কলার মাওলানা গোলাম সাদেক সাঈদী (রহ:) তাঁর জীবদ্দশায় সমাজে দ্বীন প্রতিষ্ঠা ও অনুসারীদের শরীয়ত মোতাবেক পরিচালিত করে গেছেন।

ad

পাঠকের মতামত