63255

যে কোনো চাপের সামনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ইইউ নেতাদের

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা জানিয়েছেন, ট্রান্সঅ্যাটলান্টিক সম্পর্ক মজবুত রাখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরি বৈঠকের পরে এই মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের উপর জোর দেওয়ায় এই বৈঠক ডাকা হয়। ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করায় তিনি জার্মানি, ফ্রান্স, নরওয়েসহ আটটি দেশের উপর নতুন করে কর বসানোর হুমকি দেন।

ads

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউ-এর সম্পর্কের ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছিলো। তবে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প জানান, তিনি জোর খাটিয়ে গ্রিনল্যান্ড দখল করবেন না। এই বৈঠকের একদিন আগে তিনি অতিরিক্ত শুল্ক বসাবেন না বলেও জানান।

এই পরিস্থিতিতে ২০২৫-এ যুক্তরাষ্ট্র-ইইউ-এর বাণিজ্য চুক্তিকী বলে তাই নিয়ে আলোচনা হয়। কোস্টা সাংবাদিকদের জানান, বাণিজ্য সম্পর্ক মজবুত রাখা তাদের লক্ষ্য। তবে একই সঙ্গে তিনি আরো জানান, “ইইউ সবসময়েই সদস্য দেশের পাশে দাঁড়াবে এবং যে কোনো চাপের সামনে ঐক্যবদ্ধ থাকবে।”

ads
ad

পাঠকের মতামত