তিন নেতার কবর জিয়ারত করে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু
নিউজ ডেস্ক: জাতীয় তিন নেতার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে এনসিপি।
নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ads











