63037

দিনব্যাপী আয়োজনে সঞ্চারণের ১৪তম বর্ষপূর্তি উদযাপন

নিউজ ডেস্ক: স্বেচ্ছাসেবী সংগঠন “সঞ্চারণ” তাদের প্রতিষ্ঠার ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। গত শুক্রবার (১৬ জানুয়ারি) কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চারণের সদস্য, রক্তদাতা, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন বন্ধুত্বপূর্ণ সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে সংগঠনটির বিগত সময়ের সামাজিক ও মানবিক কার্যক্রম, অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

ads

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে হাস্যরসপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের অংশগ্রহণে বিশেষ পরিবেশনা উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করে। এছাড়াও আয়োজনের অংশ হিসেবে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, ডা. লিটন কুমার রায়, ডা. মিনহাজুর রহমান তারেক, ডা. ইসরাত জাহান ও কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিন।

ads

সন্ধ্যায় কেক কাটার মধ্য দিয়ে সঞ্চারণের ১৪তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

ad

পাঠকের মতামত