ভেনেজুয়েলার সঙ্গে চীনের বাস্তব সহযোগিতার পরিবর্তন হবে না
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলন আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।
সেখানে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেন, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, তিনি কারাকাসে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সাথে দেখা করেছেন। চীন এটা নিশ্চিত করতে পারে কিনা।
ads
মুখপাত্র মাও নিং বলেন, চীন, ভেনেজুয়েলার সাথে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং দেশটির সরকারের সাথে সর্বদা ভালো যোগাযোগ ও সহযোগিতা বজায় রেখেছে। চীন অব্যাহতভাবে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, মর্যাদা, জাতীয় নিরাপত্তা, বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে সমর্থন করবে।
তিনি আরও বলেন, ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন যাই হোক না কেন, বিভিন্ন ক্ষেত্রে চীন ও ভেনেজুয়েলার সঙ্গে বাস্তব সহযোগিতার ইচ্ছা পরিবর্তন হবে না।
ads











