62320

পাঁচথুবীতে ইউপি চেয়ারম্যান রাহুলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ৫শ’ কম্বল বিতরণ

নিউজ ডেস্ক: কনকনে শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই মানবিক উদ্যোগ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন কুমিল্লার পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুল।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে পাঁচথুবী ইউনিয়নের ৯নং ওয়ার্ড চাঁনপুর এলাকায় নিজস্ব কার্যালয়ের প্রাঙ্গণে অসহায়, ছিন্নমূল ও দরিদ্র নারী -পুরুষের মাঝে ৫শ কম্বল বিতরণ করেন তিনি। গভীর রাতে আয়োজিত এই কম্বল বিতরণ কার্যক্রমে শীতার্ত মানুষের ঢল নামে। শীত নিবারণের জন্য কম্বল হাতে পেয়ে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন, কেউ কেউ খুশির কান্নায় ও ভেঙে পড়েন।

ads

শুধু কার্যালয় প্রাঙ্গণেই নয়, পরে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে প্রকৃত দুস্থ ও শীতার্তদের খুঁজে খুঁজে তাদের হাতেও কম্বল তুলে দেওয়া হয়। এতে করে কর্মসূচিটি আরও মানবিক ও অর্থবহ হয়ে ওঠে।

এ সময় পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুল বলেন, গরমে থাকা যায়,কিন্তু শীত এমন এক জিনিস শীতের সময় কিন্তু মৃত্যুর সংখ্যা টা সবচেয়ে বেশী থাকে।তবে আজকের যে শীতবস্ত্র বিতরণ করেছি এটা কিন্তু আমি সরকারি অনুদান দিয়ে দিচ্ছি না,আমি প্রতিনিধি হওয়ার আগ থেকেই এই শীতবস্ত বিতরণ করে আসছি। সামনে দিনগুলোতেও আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ads

স্থানীয়রা জানান, চেয়ারম্যান রাহুল তাঁর পক্ষ থেকে এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। তারা এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপি নেতা, মো.আজিজুল হক, মো.নাজমুল হোসেন, কুমিল্লা মহানগর সেচ্ছাসেবকদল নেতা মো. রুবেল আহমেদ, বিশিষ্ট সমাজসেবক নেওয়াজ আহমেদ, আদর্শ সদর উপজেলা ছাএদল নেতা কাজী লিছান আহমেদ, গোলাম হোসেন সোহেলসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

ad

পাঠকের মতামত