শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
নিউজ ডেস্ক: শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি কবর জিয়ারত করেন।
একই জায়গার অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের করবও জিয়ারত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ। তিনি হাদির ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গেও কথা বলেন।
এরপর তারেক রহমান ভোটার হবেন। এজন্য তিনি আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে (ইসি) যাবেন। এর আগে গতকাল শুক্রবার ভোটার ফরম পূরণের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে।
এতে ঢাকার গুলশানের ঠিকানা ব্যবহার করা হয়েছে। ইসি ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করে।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, দৈনিক ইনকিলাবের সম্পাদক : এ এম এম বাহাউদ্দীন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান, উপ উপাচার্য মামুন আহমেদ, শিক্ষক নেতা মোর্শেদ হাসান খানসহ শিক্ষকরা।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির উপস্থিত ছিলেন।










