62068

সিরিয়াকে ৫৩ মিলিয়ন ডলার দেবে জাপান

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপ-মন্ত্রী ওনিশি ইয়োহেই সোমবার রাজধানী দামেস্ক সফর করেন এবং সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ ইয়াসের বার্নিয়েহ ও অন্যান্য কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।

বৈঠকে ওনিশি উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনগুলোর মাধ্যমে সমর্থন প্রদানের বাইরে জাপান প্রায় ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা পুনরায় শুরু করবে।

ads

বিশেষ করে, বিদেশে পালিয়ে যাওয়া শরণার্থীদের দেশে ফিরে যাওয়া কিংবা রাসায়নিক অস্ত্র সরিয়ে নেয়ায় সহায়তা করার জন্য চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে ৫৩ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রাখা হয়।

স্থল মাইন অপসারণ এবং দুর্যোগ প্রতিরোধের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা ও সেই সঙ্গে জাপানি কোম্পানির বিনিয়োগ উৎসাহিত করার একটি ফোরামের আয়োজন করা নিয়েও তারা মতামত বিনিময় করেছেন।

ads
ad

পাঠকের মতামত