বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনায় কুমিল্লায় দোয়া ও মিলাদ
নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্রুত স্বদেশ প্রত্যাবর্তন কামনায় কুমিল্লায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুম্মা কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মুফতি ইব্রাহিম আল ক্বাদেরী। মিলাদ শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবাক ও দক্ষিণ জেলা কৃষক দলের সভাপতি মোস্তফা জামান মোস্তফা সহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।









