62080

ছাত্রশিবিরের সভাপতি হলেন সাদ্দাম

নিউজ ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। শুক্রবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এর আগে, আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সকাল ৮টায় শুরু হওয়া সম্মেলনে পৌনে ৬ হাজার সদস্য অংশ নিয়েছেন।

ads

সংগঠনের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। এ সংক্রান্ত কার্যক্রম এখন চলমান রয়েছে। নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ads
ad

পাঠকের মতামত