61566

জাপার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার গুলশানের একটি হোটেলে ডেলিগেশন অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশের সঙ্গে বৈঠক হওয়ার কথা জানান জাপা চেয়ারম্যান জিএম কাদের।

ads

তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের কর্মকাণ্ডে নিজেরাই প্রমাণ করে দিয়েছে যে, তারা নিরপেক্ষ নয় এবং তাদের নিয়োগকৃত নির্বাচন কমিশনকেও নিরপেক্ষ ভূমিকায় দেখা যাচ্ছে না।

“জাতীয় পার্টি দেশের একটি বৃহৎ নিবন্ধিত রাজনৈতিক দল হওয়া সত্বেও নির্বাচন কমিশন অন্যান্য দলসমূহের সাথে আলোচনা করলেও আমাদেরকে নির্বাচন সংক্রান্ত আলোচনার আহ্বান জানায়নি।

ads

“এছাড়াও দেশে সকল দলের সমান সুযোগ (লেভেল প্লেইং ফিল্ড) তৈরি হয় নাই এবং সারাদেশে সকলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নিবার্চনের পরিবেশ তৈরি হয় নাই বলে জাতীয় পার্টি মনে করে। এসব বিষয় তুলে ধরা হয়েছে।”

ডেলিগেশন অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের ফার্স্ট সেক্রেটারি সেবাস্তিয়ান রিগার ব্রাউন এবং ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা।

জাতীয় পার্টির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের মহাসচিব শামীম হায়দার পটোয়ারী ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাহফুজুর রহমান।

ad

পাঠকের মতামত