61388

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ সেনার দেহাবশেষ নিয়ে গেল জাপান

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কের ওয়ার সিমেট্রি (যুদ্ধ সমাধি) থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ জাপানি সৈনিকের দেহাবশেষ তুলে দেশে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে জাপান সরকারের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল দেহাবশেষগুলো নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল গত ১৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করে দেহাবশেষ উত্তোলন কাজ শেষ করে। এতে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চল।

ads

সার্বিক কার্যক্রমের তত্ত্বাবধান এবং খননকার্যে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা ও খনন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক। দেহাবশেষ উত্তোলন শেষে ২৮ নভেম্বর যথাযোগ্য সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল। পরে সেগুলো জাপানের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ২০২৪ সালে জাপান সরকারের অনুরোধে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৩ জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলন করে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছে আইএসপিআর।

ads
ad

পাঠকের মতামত