59884

বাংলাদেশের অগ্রযাত্রায় বিএনপির ভূমিকা রয়েছে: গয়েশ্বর চন্দ্র রায়

নিউজ ডেস্ক: বিএনপির নির্বাহী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি হচ্ছে জনগণের দল। বাংলাদেশের অগ্রযাত্রায় বিএনপির ভূমিকা রয়েছে। বাংলাদেশের যেকোনো সংকটে বিএনপি পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, যারা পি আর পদ্ধতিতে নির্বাচন চায়, তারা মূলত নির্বাচন চায় না। কারণ, নির্বাচন না হলে তাদের লাভ।

ads

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নগরীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কুমিল্লা জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী বের হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

ads

র‍্যালির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি আমিন-উর রশিদ ইয়াসিন।

এ সময় বক্তব্য দেন- বিএনপির নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি প্রমুখ।

সমাবেশে কুমিল্লা উত্তর, দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর ও জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ad

পাঠকের মতামত