কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদ-এর মতবিনিময় সভা
নিউজ ডেস্ক: আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে পবিত্র সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে নগরীর কান্দিরপাড়স্থ ভিক্টোরিয়া কলেজ রোডের গোল্ডেন স্পুন কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মুফতি খলিলুর রহমান। যৌথভাবে সভা সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম শরাফতী ও মুফতি আবুল বাশার।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা সোলাইমান, মাওলানা নোমান আলমগীর, মাওলানা শফিউল্লাহ, মাওলানা মাহফুজর রহমান, মাওলানা মারুফ বিল্লাহ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মুফতি ইমাম হোসাইন, অর্থ সম্পাদক মুফতি নোমান আহমদ, মাওলানা মুনীর হোসাইন, মাওলানা মোস্তফা, মাওলানা শরফউদ্দীন, মুফতি হেলাল উদ্দিন রাহমানী, মুফতি আবু জাফর মো. সালেহ এবং শায়খ মামুন মোস্তফী।
বক্তারা বলেন, “বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে একদিন কালিমার পতাকা উড়বে। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অটল থাকলেই দুনিয়া ও আখেরাতে শান্তি লাভ সম্ভব।”
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা হাসান ফাহাদ চৌধুরী, মাওলানা শাহ জালাল, মাওলানা জহির উদ্দীন, মাওলানা হানজালা, মাওলানা হাফেজ আবুল আলম, মুফতি কাজি আবু ইউসুফ ফারুকী, মাওলানা আলী আকবর, মাওলানা তাফাজ্জল হোসাইন, মুফতি কামরুল বিন শফিক, মুফতি জিয়া উদ্দীনসহ কুমিল্লা মহানগরী ও জেলার প্রায় তিন শতাধিক ইমাম ও খতিব।
মতবিনিময় সভায় ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সামাজিক দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। শেষে আসন্ন ২৬ সেপ্টেম্বরের সীরাতুন্নবী (সা.) মাহফিলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করে দেশ-জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।









