59713

বুড়িচং উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: কুমিল্লা বুড়িচং উপজেলার আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার (২৪ আগস্ট) বুড়িচং উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন।

ads

প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

ads

উপজেলা বিএনপির আহ্বায়ক এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্যস‌চিব ক‌বির হোসেনের সঞ্চালনায় অনু‌ষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলম হেনা, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (আবু), কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর মাহমুদ (ওয়াসিম), যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মো. জসিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ জামাল খন্দকার প্রমুখ।

সম্মেলনে বুড়িচং উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কবির হোসেন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুলকে পদায়ন করা হয়।

সম্মেলনে এটিএম মিজানুর রহমানকে সভাপতি, মো. কবির হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. হুমায়ুন কবির বাবুলকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

ad

পাঠকের মতামত