ইতালির প্রধানমন্ত্রীকে প্রিন্স সালমানের ফোন
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের প্রধানমন্ত্রী প্রিন্স সালমান। ফোনালাপের সময় তারা দুই দেশের মধ্যে যৌথ সহযোগিতার দিক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন।
মঙ্গলবার (১২ আগস্ট) এ দুজনের মধ্যে ফোনে কথা হয় বলে জানিয়েছে সৌদি গেজেট।
ads
দুই নেতা গাজার মানুষের ওপর যুদ্ধের প্রভাব, দ্বন্দ্ব নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বশক্তি প্রয়োগ, ইসরায়েলের হামলা বন্ধ এবং বেসামরিক মানুষদের রক্ষার ব্যাপারে আলোচনা করেন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে সৌদি ও ইতালির সহযোগিতামূলক সম্পর্ক বাড়ানোর ব্যাপারে তারা কথা বলেছেন।
সূত্র: সৌদি গেজেট
ads











