59435

ফিলিস্তিন ইস্যুতে সৌদির নতুন পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আজ মঙ্গলবার (১২ আগস্ট) নিয়োমে মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি সম্প্রতি জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয়ের সঙ্গে তার সাক্ষাতের বিষয়ে মন্ত্রীদের অবহিত করেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, দুই নেতার আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ইস্যু এবং ফিলিস্তিনের সাম্প্রতিক পরিস্থিতি উঠে আসে।

ads

যুবরাজ আরও জানান, তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আব্বাস সৌদি আরবের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তথ্যমন্ত্রী সালমান বিন ইউসুফ আল-দোসারি বলেন, মন্ত্রিসভা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং ১৯৬৭ সালের সীমানা ও পূর্ব জেরুজালেমকে রাজধানী ধরে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে বিশ্বব্যাপী যে ঐক্যমত বাড়ছে, তাকে প্রশংসা করেছে।

ads

মন্ত্রিসভা গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সেগুলোকে দখলদারিত্ব হিসেবে অভিহিত করেছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষকে অনাহার সৃষ্টি, জাতিগত নিধনসহ অন্যান্য লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। তারা সতর্ক করে বলেছে, এসব বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতা আন্তর্জাতিক আইনকে দুর্বল করছে এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।

এছাড়া মন্ত্রিসভা ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা করেছে এবং কূটনৈতিক সমাধানের প্রতি রাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এর আগে যুবরাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন।

পাশাপাশি মন্ত্রিসভা আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং এ অঞ্চলে স্থিতিশীলতার প্রত্যাশা ব্যক্ত করেছে।

ad

পাঠকের মতামত