59438

কুমিল্লায় নানা আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালন

নিউজ ডেস্ক: ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা, আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে আলোচনা সভার আয়োজন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), আলী রাজিব মাহমুদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক। যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা, উপ-পরিচালক (ভাবপ্রাপ্ত) নুরুল ইসলাম সরকার ,জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, যুব উন্নয়ন অধিদপ্তরের কো- অর্ডিনেটার, শফিকুল ইসলামসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সরকারি, বেসরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি,শিক্ষক, সাংবাদিকসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ads

পরে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের মধ্যে উদ্যোগ উন্নয়নের অনুদানের চেক বিতরণ করা হয়। যুব সংগঠকের নিবন্ধন সনদ প্রদান, সফল যুব সংগঠক, উদ্যোক্তা, অত্র কর্মীকে সম্মাননা প্রদান ।

ads
ad

পাঠকের মতামত