কুমিল্লায় বিএনপি নেতা বিপুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিউজ ডেস্ক: কুমিল্লা মহানগর বিএনপি নেতা ইশতিয়াক সরকার বিপুর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
রোববার (১০ আগস্ট) সকালে কুমিল্লা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াক সরকার নিপু।
লিখিত বক্তব্যে আইনজীবী আবুল কালাম আজাদ হত্যার সুষ্ঠু বিচার দাবি করা হয়। পাশাপাশি রাজনৈতিক দ্বন্দ্বের জেরে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইশতিয়াক সরকার বিপুকে জড়ানোর তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে কুচক্র, অপপ্রচার ও ষড়যন্ত্রের নিন্দা জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা এস আলম, কুমিল্লা মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।










