59182

কুমিল্লায় দুদক-দুপ্রকের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী

নিউজ ডেস্ক: কুমিল্লায় দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগীতা ও উপস্থিত বক্তৃতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে দুর্নীতি দমন কমিশন ও কুমিল্লা জেলা দুনীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ads

কুমিল্লা জেলা দুপ্রকের সভাপতি শাহ মোঃ আলমগীর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম।

ads

বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ও দুদক এর সহকারি পরিচালক তারিকুর রহমান।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন দুপ্রক সহ-সভাপতি দিলনাশি মোহসেন, সদস্য বদরুল হুদা জেনু ও মাহমুদা আক্তার।

দুপ্রক সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দুপ্রক সহ সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, সদস্য আইরিন মুক্তা অধিকারী ও অশোক কুমার বড়ুয়া।

অতিরিক্ত জেলা প্রশাসন (শিক্ষা) সাইফুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা দুর্নীতি করে না, এমনকি দুর্নীতি কি তাও তারা হয়তো বুঝেন না। কিন্তু দুঃভাগ্য হচ্ছে দুর্নীতি, অন্যায়, অনিয়মের কুফল এই কোমলমতি শিক্ষার্থীদেরও ভোগ করতে হয়। তাই দুর্নীতির অবসান হতেই হবে।

জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, দুর্নীতির বিরুদ্ধে ও তার প্রতিরোধে দেশে নানা রকম প্রয়াস চলছে। কিন্তু দুর্নীতির ভয়াবহতা থেকে দেশের মানুষ মুক্ত হতে পারছেন না। তাই বার বার ফিরে আসতে হয় আমাদের ভবিষ্যত প্রজন্ম ছাত্র, তরুণ ও যুবদের কাছে।

দুদক সহকারি পরিচালক তারিকুর রহমান বলেন, দুর্নীতি অনেক পূর্ব থেকে শুরু হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে যথেষ্ট প্রতিরোধ ও আইনানুগ উদ্যোগ না থাকায় তার ভয়াবহতা অন্যান্য অর্জন গুলোকে পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। তাই সম্মিলিত ভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

প্রতিযোগিতায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। অনুষ্ঠানের মধ্য ভাগে শিক্ষার্থীরা দেশাত্ববোধক গান ও কবিতা আবৃত্তিতে অংশ নেন।

ad

পাঠকের মতামত