59008

সাধারণ যাত্রীদের সঙ্গে ট্রামে দুবাইয়ের শাসক

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমকে একটি ট্রামে চড়তে দেখা গেছে। দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ)-এর ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে সহযাত্রীদের সঙ্গে ট্রামে দেখা যায় শেখ মোহাম্মদকে।

ভিডিওটি প্রথমে টিকটকে পোস্ট হলেও পরে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) ইনস্টাগ্রামে পুনরায় পোস্ট করে। এতে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমকে একটি ট্রাম স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেখানে তিনি অন্যান্য সাধারণ যাত্রীদের সঙ্গেই ভিড় ঠেলে ট্রামে চড়েন। ভিডিওতে তাদের যাত্রীদের সঙ্গে নির্বিঘ্নে মিশে যেতে এবং চুপচাপ বসে থাকতে দেখা যায়।

ads

ভিডিওটির সূত্র হিসেবে দুবাইয়ের একজন বাসিন্দাকে উদ্ধৃত করে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী উল্লেখ করেছেন, শেখ মোহাম্মদ কাজ থেকে বাড়ি ফিরছিলেন।

এছাড়া অনলাইনে প্রচারিত আরেকটি ভাইরাল ক্লিপে শেখ মোহাম্মদকে ট্রামের ভেতরে বসে অন্যান্য যাত্রীদের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ads

উল্লেখ্য, শেখ মোহাম্মদের ট্রাম যাত্রাটি দুবাইয়ের গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং পরিচালনার অগ্রগতি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করার চলমান প্রচেষ্টার অংশ ছিল।

শেখ মোহাম্মদকে প্রায়শই দুবাইয়ের গণপরিবহন ব্যবহার করতে দেখা যায়। ২০২৩ সালে তাকে দুবাই মেট্রো ট্রেনের শেষ প্রান্তে একটি সোনায় নির্মিত কেবিনে দেখা যায়।

সূত্র: এনডিটিভি

ad

পাঠকের মতামত