জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের সাথে আলোচনায় বসতে সম্মত ইরান
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান। আগামী শুক্রবার ইস্তাম্বুলে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ads
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘ইউরোপীয় দেশগুলোর অনুরোধের পরি প্রেক্ষিতে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা করতে সম্মত হয়েছে।’
সূত্র : বাসস
ads











