কুবি শিক্ষার্থীদের ১৫ দিনব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইয়্যুর ক্যাম্পাসের সেবা নিয়ে ইয়্যুর কর্তৃপক্ষের সহযোগিতা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের পাঁচজন শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষার্থীদের জীবনকে আরও সহজ করার লক্ষে একটি ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
গত ২৫ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত মোট পনেরো দিনব্যাপী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনটি অনুষদ, পাঁচটি হলে ইয়্যুর ক্যাম্পাস পিআর টিম শিক্ষার্থীদেরকে তাদের সেবার মাধ্যমে উপকৃত করার লক্ষে একাধিক কার্যক্রম চালায়।
ক্যাম্পাসে বুথ স্থাপন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রচারপত্র বিলি, বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ, প্রত্যেকটি অনুষদ, হলগুলোতে পোস্টার লাগানো, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ডোর টু ডোর প্রচারণা এবং তিনটি অনুষদের বেশ কয়েকটা ক্লাসরুমে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণসহ তাদের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এ বিষয়ে ইয়্যুর ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিলজার রহমান ম্যাচেল বলেন, “এ উদ্যোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের অনুমতি দিয়েছে। আমাদের এই উদ্যোগটি শিক্ষার্থীদের কথা চিন্তা করে নিয়েছি যেন তারা দৈনন্দিন জীবনকে আরও সহজ স্মার্ট করতে পারে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেকটি সেবা আসছে ইয়্যুর লকার। যেটাতে শিক্ষার্থীরা আরও উপকৃত করবে।’’
উক্ত ক্যাম্পেইনের পরিচালকদের একজন মরিয়াম আক্তার শিল্পী বলেন, “আমরা একটি কোর্সের অধীনে ক্যাম্পেইনটি পরিচালনা করছি। আমাদের অ্যাসাইনমেন্ট ছিল একটি ক্যাম্পেইন করা। তাই আমরা এই বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের জীবনকে আরও আধুনিক করার জন্য আমরা এই প্রচারণা করেছি।”
উল্লেখ্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের ‘পাবলিক রিলেশনস’ কোর্সের অধীনের ক্যাম্পেইনটি পরিচালনা করেছে।











