58519

জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিউজ ডেস্ক: কুমিল্লা শহরের রেসকোর্স খালের জলাবদ্ধতা নিরসনে আজ কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

এসময় কাজ তদারকি করতে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভা:) জনাব মোহাম্মদ মামুন ও প্রধান নির্বাহী প্রকৌশলী জনাব আবু সায়েম ভূইয়া।

ads

উক্ত অভিযানে রেসকোর্স খালের উপর ৪ ফিট ডায়া ৬টি মাটি দ্বারা ভরাটকৃত পাইপ অপসারণ করা হয়।

উক্ত ভরাটকৃত পাইপগুলোর কারণে পানি চলাচল ব্যাহত হয়ে এ অঞ্চলে প্রতিনিয়ত জলাবদ্ধতা সৃষ্টি হয়। সিটি কর্পোরেশন কর্তৃক এখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুন:খনন অবৈধ দখল উচ্ছেদসহ প্রকল্প ব্যয় ২ কোটি ৮৩ লক্ষ টাকা।

ads

এখালটির পরিষ্কার-পরিচ্ছন্নতা, খননকাজ রেসকোর্স হয়ে শাসনগাছা, কৃষি অফিস, নোয়াপাড়া, কোটবাড়ি বিশ্ব রোড হয়ে কদমতলী ব্রিজের খাল পর্যন্ত গিয়ে শেষ হবে। এ কাজের সমাপ্ত করতে সকল বাধা অতিক্রম করার জন্য জেলা প্রশাসক যৌথবাহিনীকে নির্দেশনা প্রদান করেন জেলা এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সার্বিক সহযোগিতার নির্দেশনা প্রদান করেন অবৈধ স্থাপনা ভেঙ্গে পরিষ্কার করতে যৌথ বাহিনীর সহযোগিতা নেওয়ার নির্দেশনা দেন।

ad

পাঠকের মতামত