57734

সপরিবারে ভারত সফরে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চার দিনের সরকারি সফরে সোমবার সকালে (২১ এপ্রিল) ভারতে পা রাখলেন। সঙ্গে রয়েছেন তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা এবং তাদের তিন সন্তান-ইওয়ান, বিবেক এবং মিরাবেল।

দিল্লির পালাম বিমানঘাঁটিতে সকাল ১০টা নাগাদ তাদের বিমান অবতরণ করে। ২১ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ভারতেই থাকবেন ভ্যান্স।

ads

সোমবার (২১ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

এই প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে নয়া দিল্লির পালাম টেকনিক্যাল এলাকায় ভ্যান্সের বিমান অবতরণ করে। এনডিটিভি বলছে, আজই ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন।

ads

ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী ও দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্তের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। দুই দেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সম্পর্কিত বিষয় এই আলোচনায় অগ্রাধিকার পাবে বলে ধারণা করা হচ্ছে। এই আলোচনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকতে পারেন।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি জেডি ভ্যান্সের প্রথম ভারত শপথ। প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্সের সঙ্গে এসেছেন পাঁচ সদস্যের উচ্চ-পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল। এদের মধ্যে রয়েছেন পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা।

টাইমস অব ইন্ডিয়া বলছে, শুল্ক নিয়ে ভারতের সঙ্গে যে জটিলতা দেখা দিয়েছে সেটি ভান্সের সফরকালে মিটতে পারে কিনা তা নিয়ে জল্পনা চলছে। এই আবহে জেডি ভান্সের ভারত সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে দিল্লিতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ভ্যান্স পরিবার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির দর্শনে যান। এরপর তারা একটি ভারতীয় হস্তশিল্প শপিং কমপ্লেক্স দেখতে যাবেন, যেখানে ঐতিহ্যবাহী হস্তশিল্পের পণ্য প্রদর্শিত হয়।

সোমবার সন্ধ্যা ৬:৩০ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গে স্বাগত জানাবেন ভ্যান্স পরিবারকে। সেখানেই অনুষ্ঠিত হবে এই দ্বিপাক্ষিক বৈঠক ও নৈশভোজ। সূত্র: এনডিটিভি

ad

পাঠকের মতামত