57700

মক্কা-মদিনায় আজ জুমার নামাজ পড়াবেন শায়খ জুহানী ও বুওয়াইজান

নিউজ ডেস্ক: আজ সৌদি আরবে ১৮ এপ্রিল ২০২৫ খৃষ্টাব্দ মোতাবেক ২০ শাওয়াল ১৪৪৬ হিজরি। ১৪৪৬ হিজরির শাওয়াল মাসের তৃতীয় জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

মসজিদে হারাম

ads

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ আবদুল্লাহ আওয়াদ আল জুহানী। তিনি ১৯৭৬ সালের ১৩ ই জানুয়ারি সৌদি আরবের মদিনায় জন্মগ্রহণ করেন।

তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুরআন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি এবং মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট (পিএইচডি) অর্জন করেছেন।

ads

২০০৭ সালের জুলাই মাসে মক্কার মসজিদে হারামের ইমাম হিসাবে নিযুক্ত হন। ২০০৮ সালের রমজান মাস থেকে তিনি মসজিদে হারামে তারাবির নামাজের ইমামতি করছেন। এর আগে তিনি মসজিদে নববি ও মসজিদে কিবলাতাইনের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার সুললিত কোরআন তিলাওয়াতের খ্যাতি বিশ্বব্যাপী।

মসজিদে নববি

আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ আব্দুল্লাহ আল বুওয়াইজান। তার বাবার নাম সুলাইমান, জন্ম ১৯৭৯ সালে।

শেইখ আব্দুল্লাহ আব্দুর রহমান সুললিত কোরআন তেলওয়াতের জন্য অত্যন্ত জনপ্রিয়। তিনি ইমাম মুহাম্মাদ বিন সউদ ইউনিভার্সিটির কেরাতের অধ্যাপক ড. ইবরাহিম বিন সাইদ দাওসারির কাছ থেকে কেরাতের ইজাজত গ্রহণ করেছেন।

তিনি ২০১৩ সালে মসজিদে নববির ইমাম এবং ২০১৬ সালে মসজিদে নববির খতিব নিযুক্ত হন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

ad

পাঠকের মতামত