কুমিল্লা নগরীতে জাতীয় নাগরিক পার্টির ঈদ শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ
নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঈদ শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর পুলিশ লাইন থেকে এ কার্যক্রম শুরু করে নগরীর বিভিন্ন পয়েন্টে গণসংযোগ এবং লিফলেট বিতরণ শেষে সন্ধ্যায় একই স্থানে সমাবেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওয়াজ, কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন জামিল সৌরভ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন জামিল সৌরভ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান, নাগরিক কমিটির কুমিল্লা মহানগর আহ্বায়ক ফজলে এলাহি রুবেল, জাতীয় নাগরিক কমিটির কুমিল্লা মহানগরের সদস্য ইম্পা ফারহা, জাহিদুল হক আনিক, জাফরিন হক আনন্যা, মুনতাসির তুষার, কাজী নাজমুল হক জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দরা।










