57214

শিল্পী আসিফ আকবরের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক: গানের ‘যুবরাজ’ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের জন্মদিন আজ। ১৯৭২ সালের এই দিনে কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম তার।

জানা যায়, আসিফ আকবরের প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশ করে রাতারাতি তারকা বনে যান। অ্যালবামটি প্রকাশিত হয় ২০০১ সালে। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার এই অ্যালবাম দেশের ইতিহাসে বিক্রির রেকর্ড গড়ে।

ads

জনপ্রিয় এই সংগীতশিল্পীর অসংখ্য গান শ্রোতাপ্রিয় হয়েছে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে তার গান ‘বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ’ গানটি জনপ্রিয়তার বিচারে বাংলাদেশ ক্রিকেটের অঘোষিত থিম সং-এ পরিণত হয়েছে। তিনি ক্যারিয়ারে অসংখ্য স্বীকৃতি অর্জন করেছেন।

আসিফ আকবরের বাবার নাম আলী আকবর ও মা রোকেয়া আকবর। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। ব্যক্তিগত জীবনে তিনি সালমা আসিফ মিতুকে বিবাহ করেন। তাদের ঘরে দুই ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে।

ads

তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার একবার, মেরিল প্রথম-আলো পুরস্কারসহ নানা পুরস্কার পেয়েছেন।

ad

পাঠকের মতামত