57190

শাহ সুজা হাফিজিয়া মাদ্রাসার ৪ কুরআনে হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান

নিউজ ডেস্ক: কুমিল্লায় শাহ সুজা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ৪ কুরআনে হাফেজ ছাত্রকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা কুমিল্লা মোগলটুলী শাহসুজা মসজিদ প্রাঙ্গনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

মাদ্রাসা ও এতিম খানা কমিটির সভাপতি এডভোকেট আবদুল আজিজ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া কাশিমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাক। তিনি হিফজুল কুরআন সম্পন্নকারীদের মাথায় পাগড়ি পরিয়ে দেন এবং ও সনদপত্র বিতরন করেন।

ads

আলোচনা করেন শাহসুজা মসজিদের বর্তমান পেশ ইমাম মুফতি খিজির আহমেদ, শিক্ষক দেলোয়ার হোসেন, হাফেজ আবুল হাসেম, হাফেজ রেদওয়ান, হাফেজ মাকসুদ আহমেদ, কাজী জসিম উদ্দিন, ছাত্র সানজিদ হাসান রাজু।

পাগড়ি প্রাপ্ত ৪ জন ছাত্র হলেন,হাফেজ এমরান হোসেন, হাফেজ আহনাফ আহমেদ ফয়সাল, হাফেজ ইমরান হোসেন ফাহিম, হাফেজ মাইনুল ইসলাম। অনুষ্টানে মাদরাসার নূরানী ও হেফজ বিভাগের শিক্ষার্থিরা জানাযার নামাজ পড়ার পদ্বতি প্রদর্শন করে পরে মাদ্রাসার সকল ছাত্রের মধ্যে ঈদ বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ads
ad

পাঠকের মতামত