57058

ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল

নিউজ ডেস্ক: ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে রবিবার (১৬ মার্চ) বিকাল ৫টায় কুমিল্লা মেডিকেল কলেজে প্রশাসনিক ভবনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ মিহাজুর রহমান তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক, বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান সম্পাদক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সফিকুর রহমান।

ads

এ সময় কুমিল্লার বিশিষ্ট চিকিৎসকগণ-শিক্ষার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন ডাঃ ইকবাল আনোয়ার।

ad

পাঠকের মতামত