কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
নিউজ ডেস্ক: কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) চিকিৎসকরা বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহারের পাশাপাশি ৫ দফা দাবি আদায়ের লক্ষে মঙ্গলবার সকাল থেকে হাসপাতাল প্রাঙ্গনে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ শুরু করে। কুমিল্লা মেডিকেল কলেজসহ বেসরকারি আরও ৩টি মেডিকেল কলেজেও কর্মবিরতি চলছে।
এ সময় সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ভোগান্তির শিকার হয়। কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে চিকিৎসা সেবা কার্যক্রম।
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এক প্রতিবাদ সমাবেশে চিকিৎসকরা ৫টি দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
দাবিগুলোর মধ্যে রয়েছে, এমবিবিএস ও বিডিএস ব্যতিত ডাক্তার উপাধি ব্যবহার বন্ধ, ওটিসি ড্রাগস লিস্ট আপডেট, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন, ম্যাটস ও নিন্মমানের মেডিকেল কলেজ বন্ধ ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন।
এসকল দাবি বাস্তবায়ন না হলে নতুন কর্মসূচি আসবে বলেও জানান আন্দোলনকারী ডাক্তারগণ।










