56533

কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: “ক্রীড়া নৈপুন্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড উদ্যোগে আন্ত: কলেজ এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫ এর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে আন্তঃ কলেজ এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম।

ads

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সুধারাম ও ময়নামতি সহ ২টি অঞ্চলের চুড়ান্ত পর্বে ২০ টি কলেজের ৯৬ জন প্রতিযোগি চুড়ান্ত পর্বের খেলায় অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম বলেন, শরীর মনকে সুস্থ রাখতে হলে খেলাধুলার প্রয়োজন। ক্রীড়া হচ্ছে উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম।

ads

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ নূরুন্নবী আলম এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বোর্ডের উপ-সচিব (একাডেমিক) ও ক্রীড়া কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাফায়েত মিয়া।

স্বাগত বক্তব্যে সাফায়েত মিয়া অতিথিদের শুভেচ্ছা জানান এবং সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন, বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্তী ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ন সম্পাদক মাহাবুবুল আলম চপল।

একই দিন বিকেলে পুরষ্কার বিতরণ পর্বে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান আন্তঃকলেজ এ্যাথলেটিকস টুর্নামেন্ট প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আবুল হাসনাত বাবুল, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু।অনুষ্ঠানে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলামকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনার সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে আন্তঃকলেজ এ্যাথলেটিকস প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের শুভ উদ্ভোধন ঘোষনা করেন। এসময় প্রতিযোগিতায় বোর্ডের উর্ধতন কর্মকর্তা, অংশগ্রহণকারী বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষক ও প্রতিযোগি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত