ইউক্রেনের সংকট সমাধানে গুরুতর অগ্রগতি অর্জিত হয়েছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, ইউক্রেনের সংকট সমাধানে গুরুতর অগ্রগতি অর্জিত হয়েছে।
‘আমরা সেখানে ভালো অগ্রগতি করছি। আমি মনে করি, আমি সত্যিই মনে করি আমরা খুব ভালো অগ্রগতি অর্জন করছি,’ হোয়াইট হাউসে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সাথে এক বৈঠকে সাংবাদিকদের তিনি বলেন।
ads
এদিকে, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার অধিবাসীদের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন জর্ডান বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ।
জর্ডান বাদশাহ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গাজা দখল এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে পরিকল্পনা করা হচ্ছে, তা আরব দেশগুলো একেবারেই মেনে নেবে না। সূত্র: তাস।
ads










